কাসামাহ

৪৬/১৭. অধ্যায়ঃ

দাঁত দ্বারা কামড় দেয়ার ক্বিসাস এবং এ সম্পর্কে 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণনাকারীদের মধ্যে মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: حَدَّثَنَا زُرَارَةُ بْنُ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا عَضَّ ذِرَاعَ رَجُلٍ، فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَرَدْتَ أَنْ تَقْضَمَ ذِرَاعَ أَخِيكَ كَمَا يَقْضَمُ الْفَحْلُ؟» فَأَبْطَلَهَا

বর্ণনাকারী যুরারা ইব্‌ন আওফা (রহঃ) ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে

যুরারাহ ইবন আওফা (রহঃ) ইমরান ইবন হুসাইন (রাঃ) বর্ণনা করেন। এক লোক অপর লোকের হাতে কামড়ে ধরে, ফলে তার সামনের দাঁত পড়ে যায়। সে নবী (ﷺ) এর কাছে গিয়ে তা বর্ণনা করলে তিনি (ﷺ) বললেন: “তুমি তোমার ভাইয়ের হাত জানোয়ারের মতো কামড়াতে চেয়েছিলে?” তিনি (ﷺ) তার দিয়াত বাতিল করে দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18