কাসামাহ
৪৬/১৩. অধ্যায়ঃ
যিম্মীকে হত্যা করা গুরুতর পাপ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ يُونُسَ، عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ، عَنْ الْأَشْعَثِ بْنِ ثُرْمُلَةَ، عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهِدَةً بِغَيْرِ حِلِّهَا، حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ أَنْ يَشُمَّ رِيحَهَا»
বর্ণনাকারী আবূ বাকরা (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন যিম্মী (মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিক) কে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতের সুবাস গ্রহণও হারাম করে দিবেন।