ক্রয়-বিক্রয়
৪৫/১০০. অধ্যায়ঃ
ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ، وَالظُّلْمُ مَطْلُ الْغَنِيِّ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: তোমাদের কাউকে ঋণ পরিশোধের বিষয়ে ধনী ব্যক্তির ওপর যিম্মা করা হলে সে যেন তা স্বীকার করে নেয়। আর যদি ধনী ব্যক্তি ঋণ পরিশোধে গড়িমসি করে, তবে তা হবে অন্যায়।