ক্রয়-বিক্রয়
৪৫/৯৪. অধ্যায়ঃ
উটের পাল দেয়ার (বা বীর্যের) বিনিময় গ্রহণ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ حُمَيْدٍ الرُّوَاسِيِّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ مِنْ بَنِي الصَّعْقِ أَحَدِ بَنِي كِلَابٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ عَسْبِ الْفَحْلِ، فَنَهَاهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّا نُكْرَمُ عَلَى ذَلِكَ»
বর্ণনাকারী আনাস ইব্ন মালিক (রাঃ)
কিলাব গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে নর ও মাদী পশুর পাল দেয়ার বিনিময়ে অর্থ গ্রহণ সম্পর্কে প্রশ্ন করলে তিনি (ﷺ) তাকে তা থেকে নিষেধ করেন। তখন সে ব্যক্তি বলে: এর বিনিময়ে আমাদেরকে সম্মান দেয়া হয়।