ক্রয়-বিক্রয়

৪৫/৭৮. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয়ে বাতিল শর্ত করলে বিক্রি বৈধ হয়, কিন্তু শর্ত বাতিল হয়ে যায়

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِلْعِتْقِ، وَأَنَّهُمُ اشْتَرَطُوا وَلَاءَهَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ» وَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ فَقِيلَ: هَذَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ، وَخُيِّرَتْ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

তিনি বারীরা (রাঃ)-কে মুক্ত করার জন্য তাকে ক্রয় করার ইচ্ছা করলে তার মালিকেরা শর্তারোপ করে যে, তার পরিত্যক্ত সম্পদ তারা নেবে। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এই ঘটনার উল্লেখ করলে, তিনি বললেন: তুমি তাকে ক্রয় করে মুক্ত করে দাও। কেননা পরিত্যক্ত সম্পদ সে-ই পাবে, যে তাকে মুক্ত করেছে।একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গোশত হাজির করা হলে, কেউ কেউ বলল: এ তো সদকা গোশত যা বারীরা (রাঃ)-কে দান করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন: বারীরার জন্য সদকা, আর আমাদের জন্য হাদিয়া। বারীরা মুক্ত হওয়ার পর তাকে [তার স্বামীর বিষয়ে] স্বাধীনতা দেওয়া হলো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18