ক্রয়-বিক্রয়
৪৫/৭৬. অধ্যায়ঃ
দাস বিক্রয় করলে তার মালের শর্ত করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ ابْتَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ، وَمَنْ بَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُهُ لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
সালিম (রহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি পরাগায়ণের পর খেজুর গাছ বিক্রয় করে, তার ফল বিক্রেতা পাবে। তবে যদি ক্রেতা শর্ত করে, তাহলে ফল ক্রেতা পাবে। আর যে ব্যক্তি দাস বিক্রয় করে, আর ঐ দাসের কিছু মাল থাকে, সেই মাল বিক্রেতার থাকবে, কিন্তু যদি ক্রেতা শর্ত করে, তাহলে মাল ক্রেতার হবে।