ক্রয়-বিক্রয়

৪৫/৭০. অধ্যায়ঃ

নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধ করার শর্তে ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ أَبِي حَفْصَةَ قَالَ: أَنْبَأَنَا عِكْرِمَةُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَيْنِ قِطْرِيَّيْنِ، وَكَانَ إِذَا جَلَسَ فَعَرِقَ فِيهِمَا ثَقُلَا عَلَيْهِ، وَقَدِمَ لِفُلَانٍ الْيَهُودِيِّ بَزٌّ مِنَ الشَّأْمِ، فَقُلْتُ: لَوْ أَرْسَلْتَ إِلَيْهِ فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ عَلِمْتُ مَا يُرِيدُ مُحَمَّدٌ، إِنَّمَا يُرِيدُ أَنْ يَذْهَبَ بِمَالِي أَوْ يَذْهَبَ بِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ، قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ لِلَّهِ، وَآدَاهُمْ لِلْأَمَانَةِ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর দুটি কিতরী চাদর ছিল, তিনি যখন তা গায়ে দিয়ে বসতেন ঘেমে যেতেন, ঐ চাদরগুলো তাঁর জন্য ভারী অনুভব হতো। এ সময় শামদেশ (সিরিয়া) হতে এক জেহুদি কাপড় নিয়ে আসলে আমি তাঁকে বললাম: যদি আপনি তার কাছে কাউকে পাঠাতেন দুটো চাদর কেনার জন্য এই শর্তে যে, যখন আপনার আর্থিক স্বচ্ছলতা আসবে, তখন তার মূল্য পরিশোধ করে দিবেন।তিনি একজন লোককে সেই ইয়াহুদির কাছে পাঠালে সে বলল: মুহাম্মাদ (ﷺ) কি চায় আমি তা বুঝতে পেরেছি। নিশ্চয় তিনি (ﷺ) আমার মাল অথবা আমার চাদর দুইখানা আত্মসাৎ করতে চান।এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সে মিথ্যা বলেছে এবং সে ভালোভাবেই জানে যে, আমি আল্লাহকে তাদের চেয়ে অধিক ভয় করি। আর আমি তাদের চেয়ে অধিক আমানত আদায় করি।

[১] লাল ডোরাকাটা চাদরবিশেষ, যা কিছুটা খসখসে হত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18