ক্রয়-বিক্রয়

৪৫/৫৭. অধ্যায়ঃ

বিনা ওযনে ক্রয়কৃত খাদ্যদ্রব্য স্থানান্তরিত করার পূর্বেই বিক্রি করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: «كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبْتَاعُ الطَّعَامَ، فَيَبْعَثُ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا، بِانْتِقَالِهِ مِنَ الْمَكَانِ الَّذِي ابْتَعْنَا فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা খাদ্যদ্রব্য ক্রয় করতাম এবং তিনি (ﷺ) আমাদের নিকট এক ব্যক্তিকে পাঠাতেন, যিনি আমাদেরকে নির্দেশ করতেন, আমরা যেন তা যে স্থান হতে তা ক্রয় করেছি, সেখান থেকে অন্য স্থানে স্থানান্তর করার পর বিক্রি করি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18