ক্রয়-বিক্রয়

৪৫/৫৫. অধ্যায়ঃ

নিজের আয়ত্তাধীন হওয়ার (হস্তগত করার) পূর্বে খাদ্য বিক্রি করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ حِزَامِ بْنِ حَكِيمٍ قَالَ: قَالَ حَكِيمُ بْنُ حِزَامٍ: ابْتَعْتُ طَعَامًا مِنْ طَعَامِ الصَّدَقَةِ، فَرَبِحْتُ فِيهِ قَبْلَ أَنْ أَقْبِضَهُ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا تَبِعْهُ حَتَّى تَقْبِضَهُ»

বর্ণনাকারী হাকীম ইব্‌ন হিযাম (রাঃ)

হাকীম ইবন হিযাম (রাঃ) বলেন, আমি সদাকা খাদ্যদ্রব্য কিনলাম এবং তা আমার আয়ত্তে আনার পূর্বেই বিক্রি করে মুনাফা অর্জন করলাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তাকে এটা জানালাম। তিনি (ﷺ) বললেন: তুমি তা তোমার আয়ত্তে আনার পূর্বে বিক্রি করবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18