ক্রয়-বিক্রয়
৪৫/৫১. অধ্যায়ঃ
স্বর্ণের বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে স্বর্ণ গ্রহণ করা, আর এ সম্পর্কে ইবনু 'উমার (রাঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ ابْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كُنْتُ أَبِيعُ الذَّهَبَ بِالْفِضَّةِ أَوِ الْفِضَّةَ بِالذَّهَبِ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ: «إِذَا بَايَعْتَ صَاحِبَكَ فَلَا تُفَارِقْهُ، وَبَيْنَكَ وَبَيْنَهُ لَبْسٌ»
বর্ণনাকারী হযরত ইব্ন উমর (রাঃ)
আমি রূপার বিনিময়ে সোনা বিক্রি করতাম এবং সোনার বিনিময়ে রূপা বিক্রয় করতাম। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি বললেন: যখন তুমি বিক্রয় করবে, তখন আপন সাথী হতে পৃথক হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের উভয়ের মধ্যে লেনদেন অবশিষ্ট থাকে।