ক্রয়-বিক্রয়

৪৫/৪৮. অধ্যায়ঃ

স্বর্ণের বিনিময়ে মুক্তাখচিত স্বর্ণের হার বিক্রয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي شُجَاعٍ سَعِيدِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلَادَةً فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ بِاثْنَيْ عَشَرَ دِينَارًا، فَفَصَّلْتُهَا، فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنَ اثْنَيْ عَشَرَ دِينَارًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تُبَاعُ حَتَّى تُفَصَّلَ»

বর্ণনাকারী ফাযালা ইব্‌ন উবায়দ (রাঃ)

আমি খায়বার যুদ্ধের দিন বারো দিনার এর বিনিময়ে এমন একটি স্বর্ণের হার খরিদ করি, যা ছিল পাথর খচিত। যখন আমি তার স্বর্ণ আলাদা করলাম, তখন তা বারো দিনারের চেয়ে বেশি বের হলো। এটি নবী (ﷺ) এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন: যতক্ষণ না তার স্বর্ণ আলাদা করা হয় ততক্ষণ যেন তা বিক্রয় করা না হয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18