ক্রয়-বিক্রয়

৪৫/৪৭. অধ্যায়ঃ

স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَا: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَصُرَ عَيْنِي، وَسَمِعَ أُذُنِي، مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ: «النَّهْيَ عَنِ الذَّهَبِ بِالذَّهَبِ، وَالْوَرِقِ بِالْوَرِقِ، إِلَّا سَوَاءً بِسَوَاءٍ مِثْلًا بِمِثْلٍ، وَلَا تَبِيعُوا غَائِبًا بِنَاجِزٍ، وَلَا تُشِفُّوا أَحَدَهُمَا عَلَى الْآخَرِ»

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

“আমার চোখ দেখেছে এবং আমার কান শুনেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) সোনার বিনিময়ে সোনা এবং রূপার বিনিময়ে রূপা সমপরিমাণ ছাড়া কেনাবেচা করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) আরো বলেছেন : নগদকে বাকির বিনিময়ে বিক্রয় করবে না, আর একটাকে অন্যটার চাইতে বেশি করবে না।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18