ক্রয়-বিক্রয়
৪৫/৪৬. অধ্যায়ঃ
দিরহামের বিনিময়ে দিরহাম ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ الْمَكِّيِّ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَ عُمَرُ «الدِّينَارُ بِالدِّينَارِ، وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ، لَا فَضْلَ بَيْنَهُمَا هَذَا عَهْدُ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا»
বর্ণনাকারী উমর (রাঃ)
উমর (রাঃ) বলেন, দিনার-এর বিনিময়ে দিনার এবং দিরহাম-এর বিনিময়ে দিরহাম বিক্রয় করা হবে, তবে তাদের মাঝে কমবেশি করা যাবে না। এটা আমাদের প্রতি নবী (ﷺ) এর আদেশ।