ক্রয়-বিক্রয়
৪৫/২১. অধ্যায়ঃ
দালালী করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، وَسَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلَا تَنَاجَشُوا، وَلَا يَزِيدُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ الْأُخْرَى لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কেনাবেচার সময় নিজে কেনাবেচার প্রস্তাব দেবে না। গ্রাম্য লোকের মালামাল শহরের লোক বিক্রি করে দিবে না, দালালি করবে না, আর কেউ কোন ভাইয়ের বিক্রির উপর দাম বৃদ্ধি করবে না; আর কোন নারী অপর নারীর পাত্র খালি করে নিজ পাত্র পূর্ণ করার উদ্দেশে তার তালাক চাইবে না।