ক্রয়-বিক্রয়
৪৫/১৮. অধ্যায়ঃ
সাক্ষাৎ করা (পণ্য বাজারে আসার আগেই বহিরাগত কাফেলার সাথে কেনার উদ্দেশ্যে অগ্রসর হওয়া)
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَلَقَّى الرُّكْبَانُ، وَأَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»، قُلْتُ: لِابْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ حَاضِرٌ لِبَادٍ؟ قَالَ: «لَا يَكُونُ لَهُ سِمْسَارٌ»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন- যারা বাইরে থেকে মালামাল শহরে নিয়ে আসে, বাজারে আসার পূর্বে তাদের সাথে সাক্ষাত করতে এবং গ্রামীণ লোকের মালামাল শহরের লোকেদের বিক্রয় করে দিতে। আমি ইবন আব্বাস (রাঃ)-কে গ্রামীণ লোকের মালামাল শহরের লোক কর্তৃক বিক্রয় করার অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেন: তাদের জন্য দালালি করবে না।