ক্রয়-বিক্রয়
৪৫/১৭. অধ্যায়ঃ
নগরবাসী কর্তৃক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَلَقَّوْا الرُّكْبَانَ لِلْبَيْعِ، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلَا تَنَاجَشُوا، وَلَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বহিরাগত আমদানিকারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাৎ করবে না। একজনের ক্রয়-বিক্রয়ের দরদামের উপর অন্য কেউ বিক্রির দরদাম করবে না, দালালি করবে না, শহরের লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রয় করবে না।