ক্রয়-বিক্রয়
৪৫/৯. অধ্যায়ঃ
নাফি' (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُتَبَايِعَانِ لَا بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا إِلَّا بَيْعَ الْخِيَارِ»
বর্ণনাকারী হযরত ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কেনাবেচা শেষ হয় না, যতক্ষণ না তারা একে অন্যে থেকে আলাদা না হয়ে যায়, তবে ইখতিয়ারের শর্তে কেনাবেচার কথা ভিন্ন।