গোসল ও তায়াম্মুম

৪/৩০. অধ্যায়ঃ

যৌনাঙ্গ স্পর্শ করলে উযূ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ أَنَّهُ قَالَ: «الْوُضُوءُ مِنْ مَسِّ الذَّكَرِ». فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِيهِ بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ فَأَرْسَلَ عُرْوَةُ قَالَتْ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُتَوَضَّأُ مِنْهُ؟ فَقَالَ: «مِنْ مَسِّ الذَّكَرِ»

বর্ণনাকারী মারওয়ান ইব্‌ন হাকাম (রাঃ)

তিনি বললেন, লজ্জাস্থান স্পর্শ করলে ওজু করতে হবে। মারওয়ান বলেন, বসরাহ বিনতু সাফওয়ান (রাঃ) আমাকে তা বর্ণনা করেছেন। এ কথা শুনে উরওয়া (রাঃ) তার নিকট লোক পাঠালে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কি কি কাজে ওজু করতে হবে তার উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18