গোসল ও তায়াম্মুম

৪/১. অধ্যায়ঃ

আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৬

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে অপবিত্র অবস্থায় গোসল না করে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ الرَّجُلُ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ أَوْ يَتَوَضَّأُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি যেন আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্র অবস্থায় গোসল অথবা ওযু না করে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৮

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يُغْتَسَلَ فِيهِ مِنَ الْجَنَابَةِ»---[حكم الألباني] حسن صحيح

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্রতার গোসল করতে বারণ করেছেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ، ثُمَّ يُغْتَسَلَ مِنْهُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল করতে নিষেধ করেছেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০০

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ» قَالَ سُفْيَانُ: قَالُوا لِهِشَامٍ يَعْنِي ابْنَ حَسَّانَ: إِنَّ أَيُّوبَ إِنَّما يَنْتَهِي بِهَذَا الْحَدِيثِ إِلَى أَبِي هُرَيْرَةَ. فَقَالَ: إِنَّ أَيُّوبَ لَوِ اسْتَطَاعَ أَنْ لَا يَرْفَعَ حَدِيثًا لَمْ يَرْفَعْهُ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

তোমাদের কেউ যেন প্রবাহিত হয় না এরূপ বদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল না করে। সুফিয়ান (রহঃ) বলেন, লোকেরা হিশাম (রহঃ)-কে জিজ্ঞেস করলেন আইয়ুব (রহঃ) এ হাদিসটির সানাদ আবু হুরাইরা (রাঃ) পর্যন্তই উল্লেখ করেছেন। জবাবে তিনি বললেন, আইয়ুব (রহঃ) কোন হাদিস মারফু' হিসেবে বর্ণনা করতে সক্ষম না হলে তিনি মারফু' হিসেবে বর্ণনা করেননি।

৪/২. অধ্যায়ঃ

গোসলখানায় প্রবেশের অনুমতি

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০১

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

নবি (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন লুঙ্গি পরিধান ব্যতীত গোসলখানায় প্রবেশ না করে।

৪/৩. অধ্যায়ঃ

বরফ এবং মেঘের পানিতে গোসল করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا. اللَّهُمَّ نَقِّنِي مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ. اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ»

বর্ণনাকারী মাজযাআ ইব্‌ন যাহির (রাঃ)

তিনি আবদুল্লাহ ইবন আবু আওফা (রাঃ)-কে নবী (ﷺ) থেকে হাদিসটি বর্ণনা করতে শুনেছেন। তিনি দোয়া করতেন নিম্নরূপ-"আল্লাহুম্মা ত্বাহ্‌হির্নি মিনায্‌ যুনুবি ওয়াল খাতায়া। আল্লাহুম্মা নাক্কিনি মিনহা কামা ইউনাক্কাস্‌ সৌবুল আবইয়াদু মিনাদ্‌ দানাস। আল্লাহুম্মা ত্বাহ্‌হির্নি বিস্‌ সালজি ওয়াল বারাদি ওয়াল মা-ইল বারিদ।" (হে আল্লাহ! আমাকে পাপ এবং ভুল-ত্রুটি থেকে পবিত্র করুন; হে আল্লাহ! আমাকে তা হতে পবিত্র করুন যেরূপ সাদা বস্ত্র ময়লা থেকে পবিত্র করা হয়; হে আল্লাহ! আমাকে বরফ, শিলাবৃষ্টি ও ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন)।

৪/৪. অধ্যায়ঃ

ঠাণ্ডা পানি দ্বারা গোসল করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ رَقَبَةَ، عَنْ مَجْزَأَةَ الْأَسْلَمِيِّ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ. اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ»

বর্ণনাকারী ইব্‌ন আবূ আওফা (রাঃ)

নবি (ﷺ) বলতেন- "আল্লাহুম্মা তহহিরনি বিস্‌ সালজি ওয়াল বারাদি ওয়াল মা-ইল বারিদ। আল্লাহুম্মা তহহিরনি মিনাজ্‌ যুনুবি কামা- ইয়ুতাহহারুস্‌ সাওবুল আবইয়াদু মিনাদ্‌ দানাস" (হে আল্লাহ! আমাকে বরফ, শিলাবৃষ্টি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন। হে আল্লাহ! আমাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করুন যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়)।

৪/৫. অধ্যায়ঃ

ঘুমের আগে গোসল করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০৪

أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ كَيْفَ كَانَ نَوْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَابَةِ؟ أَيَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَوْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ. رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ»

বর্ণনাকারী আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ কায়স (রহঃ)

আমি আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম, অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবগুলোই করতেন। অনেক সময় তিনি (ﷺ) গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় ওজু করে ঘুমাতেন।

৪/৬. অধ্যায়ঃ

রাতের প্রথমভাগে গোসল করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪০৫

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُرْدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَسَأَلْتُهَا فَقُلْتُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْ أَوَّلِ اللَّيْلِ أَوْ مِنْ آخِرِهِ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ كَانَ رُبَّمَا اغْتَسَلَ مِنْ أَوَّلِهِ وَرُبَّمَا اغْتَسَلَ مِنْ آخِرِهِ» قُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً

বর্ণনাকারী গুযায়ফ ইব্‌ন হারিস (রাঃ)

আমি আয়িশা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি রাতের প্রথম ভাগে গোসল করতেন? না শেষ রাতে গোসল করতেন?তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবটাই করতেন। অনেক সময় তিনি (ﷺ) রাতের প্রথম ভাগে গোসল করতেন। আবার কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহর জন্যই সকল প্রশংসা যিনি সকল ব্যাপারে অবকাশ রেখেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18