হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে

৩/১. অধ্যায়ঃ

হায়য শুরু হওয়া এবং হায়যকে নিফাস বলা যায় কি?

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৪৮

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُرَى إِلَّا الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ: «مَا لَكِ أَنَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম হজ্জ করা ব্যতীত আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না। যখন আমরা 'সারিফ' নামক স্থানে পৌঁছলাম তখন আমি ঋতুমতী হলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে আসলেন তখন আমি কাঁদছিলাম। তিনি বললেন, তোমার কি হলো? তোমার কি হায়জ আরম্ভ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ এমন একটি বিষয় যা আল্লাহ তা’আলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অতএব, বায়তুল্লাহর তওয়াফ ব্যতীত হাজীগণ যে সব কাজ করে থাকেন, তুমিও তা কর।

৩/২. অধ্যায়ঃ

ইস্তিহাযার বর্ণনা: রক্ত শুরু হওয়া এবং তা বন্ধ হওয়া

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৪৯

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ وَهُوَ ابْنُ سَمَاعَةَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ مِنْ بَنِي أَسَدِ قُرَيْشٍ، أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ أَنَّهَا تُسْتَحَاضُ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ لَهَا: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَاغْسِلِي عَنْكِ الدَّمَ، ثُمَّ صَلِّي»

বর্ণনাকারী উরওয়া (রাঃ)

কুরাইশ বংশের আসাদ সম্প্রদায়ের ফাতিমা বিনতু কাইস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন যে, তার ইস্তিহাযা হয়। তিনি মনে করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছেন, এ একটি শিরা বিশেষ। অতএব, যখন হায়জ শুরু হবে তখন সালাত আদায় করবে না। আর যখন তা বন্ধ হবে তখন গোসল করবে এবং তোমার ঐ রক্ত ধুয়ে ফেলবে তারপর সালাত আদায় করবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫০

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ هَاشِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, যখন হায়জ আসে তখন সালাত আদায় করবে না, আর যখন তা বন্ধ হয়ে যায় তখন গোসল করবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫১

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ: «إِنَّ ذَلِكَ عِرْقٌ فَاغْتَسِلِي، ثُمَّ صَلِّي» فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফাতওয়া চেয়ে বললেন- হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার ইস্তিহাযা হয়। এ একটি শিরা (শিরার রক্ত) বিশেষ। অতএব তুমি গোসল কর এবং সালাত আদায় কর। এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন।

৩/৩. অধ্যায়ঃ

যে স্ত্রীর প্রতি মাসে হায়যের দিন নির্দিষ্ট থাকে

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫২

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ أُمَّ حَبِيبَةَ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّمِ؟ فَقَالَتْ عَائِشَةُ: رَأَيْتُ مِرْكَنَهَا مَلْآنَ دَمًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ، ثُمَّ اغْتَسِلِي»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

উম্মু হাবীবা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে রক্ত সম্পর্কে প্রশ্ন করলেন, আয়িশা (রাঃ) বলেন, আমি তার গামলাটি রক্তে পূর্ণ দেখেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, যতদিন তোমার হায়েজ তোমাকে বিরত রাখে ততদিন তুমি (সালাত আদায় করা হতে) বিরত থাক। তারপর তুমি গোসল করবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৩

أَخْبَرَنَا بِهِ قُتَيْبَةُ مَرَّةً أُخْرَى، وَلَمْ يَذْكُرْ فِيهِ جَعْفَرَ بْنَ رَبِيعَةَ

বর্ণনাকারী বর্ণনাকারী

[ইমাম নাসাঈ বলেন] কুতাইবা (রহঃ) উল্লেখ করেছেন কিন্তু সেখানে হাদিসের অন্যতম রাবি জা’ফার ইবনু রবি’আহ (রহঃ)-এর উল্লেখ নেই।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৪

أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَخْبَرَنِي عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنِّي أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَ: «لَا. وَلَكِنْ دَعِي قَدْرَ تِلْكَ الْأَيَّامِ وَاللَّيَالِي الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا، ثُمَّ اغْتَسِلِي وَاسْتَثْفِرِي وَصَلِّي»

বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)

এক মহিলা নবী (ﷺ)-কে প্রশ্ন করল, আমার ইস্তিহাজা হয় আর আমি পবিত্র হই না। আমি কি সালাত ছেড়ে দিব? তিনি (ﷺ) বললেন, না, বরং যে কয়টি দিন ও রাত তোমার হায়জ থাকত ততদিন তুমি সালাত আদায় করবে না। তারপর তুমি গোসল করবে এবং পট্টি বাঁধবে ও সালাত আদায় করবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِالثَّوْبِ ثُمَّ لِتُصَلِّ»

বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এক মহিলার সবসময় রক্তস্রাব হত। তার জন্য উম্মু সালামা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সমাধান চাইলেন, তখন তিনি (ﷺ) বললেন, সে অপেক্ষা করবে ইস্তিহাযায় আক্রান্ত হওয়ার পূর্বের মাসে যতদিন যত রাত তার হায়জ হত প্রতি মাসের ততদিন সময় সে সালাত আদায় করবে না। এ পরিমাণ সময় অতিবাহিত হলে সে গোসল করবে পরে কাপড় দ্বারা পট্টি বাঁধবে, তারপর সালাত আদায় করবে।

৩/৪. অধ্যায়ঃ

হায়যের মুদ্দতের বিবরণ

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ وَهُوَ ابْنُ بَكْرِ بْنِ مُضَرَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ ابْنُ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنْ أَبِي بَكْرٍ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَأَنَّهَا اسْتُحِيضَتْ لَا تَطْهُرُ، فَذُكِرَ شَأْنُهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّهَا رَكْضَةٌ مِنَ الرَّحِمِ، لِتَنْظُرْ قَدْرَ قُرْئِهَا الَّتِي كَانَتْ تَحِيضُ لَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ، ثُمَّ تَنْظُرْ مَا بَعْدَ ذَلِكَ فَلْتَغْتَسِلْ عِنْدَ كُلِّ صَلَاةٍ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আবদুর রহমান ইবন আউফ (রাঃ)-এর স্ত্রী উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) ইস্তিহাযায় আক্রান্ত হলেন। তিনি পবিত্র হতেন না। তাঁর বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বলা হলো। তিনি (ﷺ) বললেন, “তা হায়জ নয়, বরং জরায়ু আঘাতজনিত একটি রোগ। সে লক্ষ্য রাখবে ইতোপূর্বে যতদিন তার হায়জ হত ততদিন সে সালাত আদায় করবে না। তারপর তার পরবর্তী অবস্থার প্রতি লক্ষ্য রাখবে। পরে প্রত্যেক সালাতের সময় গোসল করবে।”

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৭

أَخْبَرَنَا أَبُو مُوسَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ ابْنَةَ جَحْشٍ كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَيْسَتْ بِالْحَيْضَةِ إِنَّمَا هُوَ عِرْقٌ فَأَمَرَهَا أَنْ تَتْرُكَ الصَّلَاةَ قَدْرَ أَقْرَائِهَا وَحَيْضَتِهَا وَتَغْتَسِلَ وَتُصَلِّيَ» فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

জাহশের কন্যা সাত বছর যাবত ইস্তিহাযায় ভুগছিলেন। তিনি নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলে তিনি (ﷺ) বললেন, এটা হায়জ নয়। বরং এটা শিরার রক্ত এবং তাঁকে নির্দেশ দিলেন যে, তিনি হায়জের সমপরিমাণ সময়ে সালাত আদায় করবেন না। তারপর তিনি গোসল করবেন এবং সালাত আদায় করবেন। ফলে তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18