কুরবানী

৪৪/৩৭. অধ্যায়ঃ

কুরবানীর গোশত জমা করে রাখা প্রসঙ্গ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: دَفَّتْ دَافَّةٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، حَضْرَةَ الْأَضْحَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا، وَادَّخِرُوا ثَلَاثًا»، فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ النَّاسَ كَانُوا يَنْتَفِعُونَ مِنْ أَضَاحِيِّهِمْ، يَجْمُلُونَ، مِنْهَا، الْوَدَكَ، وَيَتَّخِذُونَ مِنْهَا الْأَسْقِيَةَ، قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: الَّذِي نَهَيْتَ مِنْ إِمْسَاكِ لُحُومِ الْأَضَاحِيِّ، قَالَ: «إِنَّمَا نَهَيْتُ لِلدَّافَّةِ الَّتِي دَفَّتْ، كُلُوا وَادَّخِرُوا، وَتَصَدَّقُوا»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

গ্রাম্য ব্যক্তিদের একটি দল কুরবানির সময়ে উপস্থিত হলে রসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা খাও এবং তিন দিন পর্যন্ত জমা করে রাখতে পার।পরের বছর যখন লোকেরা বলল : হে আল্লাহর রসূল (ﷺ) মানুষ তাদের কুরবানির দ্বারা কল্যাণ সাধন করে। তার চর্বি গলায় এবং তা দ্বারা মশক বানায়। তিনি (ﷺ) বললেন : এতে কি হয়েছে? লোকটি বলল : আপনি তো কুরবানির গোশত জমা রাখতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বললেন, আমি তো নিষেধ করেছিলাম যারা আগমন করেছিল তাদের জন্য। এখন তোমরা খাও, জমা করে রাখ এবং দান কর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18