গোসল ও তায়াম্মুম

৪/২৮. অধ্যায়ঃ

মাযী বের হলে উযূ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: قُرِئَ عَلَى مَالِكٍ وَأَنَا أَسْمَعُ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنَ الْمَرْأَةِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ - فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ - فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ وَلْيَتَوَضَّأْ وَضُوءَهُ لِلصَّلَاةِ»

বর্ণনাকারী আলী ইব্‌ন আবু তালিব (রাঃ)

আলি ইবনু আবু তালিব (রাঃ) তাঁকে (মিকদাদকে) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার অনুরোধ করেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে গেলে তার মযী নির্গত হয়। কেননা তাঁর কন্যা আমার বিবাহে থাকায় আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করি। মিকদাদ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলে তিনি বললেন, সে যেন তার লজ্জাস্থান ধুয়ে ফেলে এবং সালাতের ওজুর ন্যায় ওজু করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18