কুরবানী

৪৪/১৮. অধ্যায়ঃ

পাথর দ্বারা যাবাহ করা প্রসঙ্গ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ أَنَّهُ: أَصَابَ أَرْنَبَيْنِ، وَلَمْ يَجِدْ حَدِيدَةً يَذْبَحُهُمَا بِهِ فَذَكَّاهُمَا بِمَرْوَةٍ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي اصْطَدْتُ أَرْنَبَيْنِ، فَلَمْ أَجِدْ حَدِيدَةً أُذَكِّيهِمَا بِهِ فَذَكَّيْتُهُمَا بِمَرْوَةٍ أَفَآكُلُ؟ قَالَ: «كُلْ»

বর্ণনাকারী মুহাম্মদ ইবন সাফওয়ান (রাঃ)

তিনি দুটি খরগোশ পেলেন, তা জবাই করার জন্য কোন লৌহজাতীয় অস্ত্র পেলেন না, যা দিয়ে তা জবাই করবেন। তাই তিনি তা পাথর দ্বারা জবাই করলেন।পরে নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ), আমি দুটি খরগোশ শিকার করেছি। আমি এদেরকে জবাই করার জন্য কোন লৌহাস্ত্র পাইনি বিধায় পাথর দিয়ে জবাই করেছি। এখন আমি কি তা খাব?তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, খাও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18