কুরবানী
৪৪/১৩. অধ্যায়ঃ
দুই বছর ও এক বছরের পশুর কুরবানী
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ رَجُلٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الْأَضْحَى بِيَوْمَيْنِ نُعْطِي الْجَذَعَتَيْنِ بِالثَّنِيَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْجَذَعَةَ تُجْزِئُ مَا تُجْزِئُ مِنْهُ الثَّنِيَّةُ»
বর্ণনাকারী ‘আসিম ইব্ন কুলায়ব (রাঃ)
আসিম ইবন কুলায়ব (রাঃ) হতে বর্ণনা করেন। আমি আমার পিতাকে এক লোক হতে বর্ণনা করতে শুনেছি। কুরবানির দুই দিন আগে আমরা নবী (ﷺ)-এর সাথে ছিলাম। আমরা একটি দুই বছর বয়সী ছাগলের পরিবর্তে দুটি এক বছর বয়সী ছাগল দিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: দুই বছর বয়সের বকরি দ্বারা যা করা হয়, তা এক বছর বয়সী ছাগল দ্বারাও হয়ে যায়।