কুরবানী

৪৪/৯. অধ্যায়ঃ

মুদাবারাহ্ এমন পশু যার কান গোড়া থেকে কাটা

সুনানে নাসাঈ

َخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ قَالَ: أَبُو إِسْحَاقَ، وَكَانَ رَجُلَ صِدْقٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ، وَالْأُذُنَ، وَأَنْ لَا نُضَحِّيَ بِعَوْرَاءَ، وَلَا مُقَابَلَةٍ، وَلَا مُدَابَرَةٍ، وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ»

বর্ণনাকারী আলি (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ করেছেন, আমরা যেন [কুরবানী পশুর] চোখ ও কান ভালোভাবে দেখে নেই। আর আমরা যেন এমন পশু দিয়ে কুরবানী না করি যা কানা বা কানের একদিক কাটা, যার কানের গোড়া কাটা এবং যার কান ফাটা এবং যার কানে ছিদ্র আছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18