শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/৩১. অধ্যায়ঃ

গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম

সুনানে নাসাঈ

َخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، أَنْبَأَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ أَنَّهُ: حَدَّثَهُمْ أَنَّهُمْ غَزَوْا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، وَالنَّاسُ جِيَاعٌ، فَوَجَدُوا فِيهَا حُمُرًا مِنْ حُمُرِ الْإِنْسِ، فَذَبَحَ النَّاسُ مِنْهَا، فَحُدِّثَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، فَأَذَّنَ فِي النَّاسِ: «أَلَا إِنَّ لُحُومَ الْحُمُرِ الْإِنْسِ لَا تَحِلُّ لِمَنْ يَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ»

বর্ণনাকারী আবূ সালাবা খুশানী (রাঃ)

লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে খায়বারের যুদ্ধের জন্য বের হলো। তখন তারা ছিল ক্ষুধার্ত, তারা সেখানে কিছু গাধা পেয়ে গেল এবং তা যবেহ করল। এ সংবাদ নবী (ﷺ) এর নিকট পৌঁছলে তিনি আবদুর রহমান ইবন আওফ-কে ঘোষণা করার নির্দেশ দিলেন। তিনি লোকেদের মধ্যে ঘোষণা দিলেন যে, জেনে রাখো এমন কারো জন্য গৃহপালিত গাধার গোশত হালাল নয়; যে সাক্ষ্য দেয় যে, আমি আল্লাহর রসূল (ﷺ)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18