শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/৩১. অধ্যায়ঃ

গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ الْحَسَنِ بْنِ مُحَمَّدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِمَا قَالَ: قَالَ عَلِيٌّ، لِابْنِ عَبَّاسٍ: " إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَى عَنْ نِكَاحِ الْمُتْعَةِ، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ يَوْمَ خَيْبَرَ "

বর্ণনাকারী মুহাম্মদ (রহঃ)

আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ (রহঃ) বলেন, আলী (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-কে বললেন : নবী (ﷺ) খায়বারের যুদ্ধে মুত‘আ বিয়ে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেন।

[১] নিকাহে- মুত‘আ হলো - কোন স্ত্রীলোককে সাময়িকভাবে কিছু বিনিময় দিয়ে বিয়ে করা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18