শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/২৬. অধ্যায়ঃ

গুঁইসাপ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَهْدَتْ خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقِطًا وَسَمْنًا وَأَضُبًّا، «فَأَكَلَ مِنَ الْأَقِطِ وَالسَّمْنِ، وَتَرَكَ الْأَضُبَّ تَقَذُّرًا، وَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

আমার খালা পনির, ঘি এবং গুঁইসাপের গোশত রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পরিবেশন করলেন। তিনি (ﷺ) পনির ও ঘি খেলেন আর গুঁইসাপের গোশত অরুচি হওয়ায় খেলেন না। রাসূলুল্লাহ (ﷺ) এর দস্তরখানে তা খাওয়া হয়েছে। যদি হারাম হতো তবে রাসূলুল্লাহ (ﷺ) এর দস্তরখানে তা খাওয়া হতো না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18