শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/২৪. অধ্যায়ঃ

শিকারের পিছু পিছু ধাওয়া করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مُوسَى، ح وأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مُوسَى، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا، وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ، وَمَنِ اتَّبَعَ السُّلْطَانَ افْتُتِنَ» وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মরুভূমিতে বাস করে, সে রূঢ় হয়ে যায় আর যে ব্যক্তি শিকারের পেছনে লেগে থাকে, সে অন্য সব কিছু থেকে গাফিল হয়ে যায়, আর যে ব্যক্তি বাদশাহর অনুসরণ করে থাকে, সে ফিতনায় পতিত হয়। হাদীসটি শব্দগতভাবে ইবনুল মুসান্না (রহঃ) হতে বর্ণিত হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18