শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/১৮. অধ্যায়ঃ

তীর নিক্ষিপ্ত শিকার পানিতে পড়লে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنِي عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّيْدِ، فَقَالَ: «إِذَا رَمَيْتَ سَهْمَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَإِنْ وَجَدْتَهُ قَدْ قُتِلَ فَكُلْ، إِلَّا أَنْ تَجِدَهُ قَدْ وَقَعَ فِي مَاءٍ، وَلَا تَدْرِي الْمَاءُ قَتَلَهُ أَوْ سَهْمُكَ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন: যখন তুমি তীর নিক্ষেপ কর তখন আল্লাহর নাম নেবে। তারপর ঐ জন্তুকে মৃত পেলে তাকে খাবে। কিন্তু যখন ঐ জন্তু পানিতে পড়ে যায় এবং তোমার জানা নেই যে, সে তীরের আঘাতে মরেছে, না পানিতে পড়ে মরেছে, তখন তা খাবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18