শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/১৪. অধ্যায়ঃ

ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে

সুনানে নাসাঈ

َخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» قَالَ عَبْدُ اللَّهِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ أَوْ كَلْبَ حَرْثٍ

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি গবাদি পশুর পাহারার কুকুর অথবা শিকারি কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে, তার আমল থেকে প্রতিদিন এক কীরাত সওয়াব কমে যাবে। আবদুল্লাহ (রাঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন: অথবা ক্ষেত পাহারার কুকুর ছাড়া।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18