শিকার ও যবেহকৃত জন্তু
৪৩/১৪. অধ্যায়ঃ
ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، وابْنُ أَبِي عَدِيٍّ، ومُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَوْفٍ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ أَوْ زَرْعٍ نَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্ন মুগাফ্ফাল (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি শিকারি কুকুর, গবাদি পশুর পাহারার কুকুর এবং ক্ষেত-খামার পাহারার কুকুর ছাড়া অন্য কোন কুকুর পালন করবে, প্রতিদিন তার সাওয়াব থেকে এক কীরাত হ্রাস পাবে।