শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/১০. অধ্যায়ঃ

যে ধরনের কুকুরকে হত্যার নির্দেশ দেয়া হয়েছে

সুনানে নাসাঈ

َخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا الْأَسْوَدَ الْبَهِيمَ، وَأَيُّمَا قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا لَيْسَ بِكَلْبِ حَرْثٍ، أَوْ صَيْدٍ، أَوْ مَاشِيَةٍ، فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»

বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্‌ন মুগাফ্ফাল (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যদি কুকুর অন্যান্য প্রজাতির মতো একটি প্রজাতি না হতো, তাহলে আমি সেগুলো হত্যা করার নির্দেশ দিতাম। তোমরা তাদের মাঝে মিশমিশে কালো কুকুরকে হত্যা করবে। যারা তাদের কৃষিকর্ম ও শিকার করা কিংবা পশুপাল পাহারা দেয়া ছাড়া অন্য কোন উদ্দেশে কুকুর পালন করে, তাদের আমলনামা হতে প্রতিদিন এক কীরাত সওয়াব কমে যায়।

এর পরিমাণ সম্পর্কে আল্লাহ্‌ তা‘আলাই অবহিত। হাদীসে এক কীরাতকে উহুদ পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18