শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/৮. অধ্যায়ঃ

যদি কুকুর শিকারের কিছু অংশ খায়

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ الطَّائِيِّ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّيْدِ، قَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَقَتَلَ، وَلَمْ يَأْكُلْ فَكُلْ، وَإِنْ أَكَلَ مِنْهُ فَلَا تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَيْهِ، وَلَمْ يُمْسِكْ عَلَيْكَ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম তায়ী (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন:যদি তুমি বিসমিল্লাহ বলে তোমার কুকুর ছেড়ে থাক, অতঃপর সে শিকার মেরে ফেলে, অথচ সে তা থেকে কিছুই খায়নি, তবে তা খাবে। আর যদি তা থেকে খায় তবে তুমি তা খাবে না। কেননা সে তা নিজের জন্য পাকড়াও করেছে, তোমার জন্য করেনি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18