ফারা এবং ‘আতীরা

৪২/৪. অধ্যায়ঃ

মৃত জন্তুর চামড়া প্রসঙ্গ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ جَوْنِ بْنِ قَتَادَةَ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ دَعَا بِمَاءٍ مِنْ عِنْدِ امْرَأَةٍ، قَالَتْ: مَا عِنْدِي إِلَّا فِي قِرْبَةٍ لِي مَيْتَةٍ، قَالَ: «أَلَيْسَ قَدْ دَبَغْتِهَا؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَإِنَّ دِبَاغَهَا ذَكَاتُهَا»

বর্ণনাকারী সালামা ইব্‌ন মুহাব্বিক (রাঃ)

আল্লাহর নবী (ﷺ) তাবুক যুদ্ধে এক মহিলার নিকট পানি চেয়ে পাঠান। সেই মহিলা বলে পাঠাল যে, আমার নিকট পানি তো আছে, কিন্তু তা মৃত জন্তুর চামড়া দ্বারা তৈরি মশকে ভরা রয়েছে। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তুমি কি তা দাবাগত করেছ? সেই মহিলা বলল: হ্যাঁ! তখন তিনি (ﷺ) বললেন: দাবাগতকরণই তার পবিত্রকরণ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18