গোসল ও তায়াম্মুম
৪/১৯. অধ্যায়ঃ
অপবিত্রতার গোসলে সর্বশরীরে পানি পৌঁছানো দরকার
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُخَلِّلُ رَأْسَهُ بِأَصَابِعِهِ حَتَّى إِذَا خُيِّلَ إِلَيْهِ أَنَّهُ قَدِ اسْتَبْرَأَ الْبَشَرَةَ غَرَفَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন অপবিত্রতার গোসল করতেন, তখন প্রথমে তিনি দুই হাত ধুয়ে নিতেন। পরে তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করতেন, তারপর আঙুল দ্বারা মাথার চুল খিলাল করতেন এবং যখন তিনি মনে করতেন যে, মাথার সকল জায়গা ভিজে গেছে তখন তিনি মাথায় তিন অঞ্জলি পানি দিতেন, তারপর তিনি পুরো শরীর ধুয়ে নিতেন।