গোসল ও তায়াম্মুম
৪/১৬. অধ্যায়ঃ
অপবিত্রতার গোসল উযূ দ্বারা শুরু করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعْرَهُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন অপবিত্র অবস্থায় গোসল করতেন, তখন প্রথমে দুই হাত ধুয়ে নিতেন, তারপর সালাতের ওজুর ন্যায় ওজু করতেন এবং পরে গোসল করতেন। প্রথমে হাত দ্বারা মাথার চুল খিলাল করতেন। যখন তিনি মনে করতেন যে, মাথার চামড়া ভিজে গেছে তখন সমস্ত শরীরে তিনবার পানি ঢালতেন এবং সমস্ত শরীর ধুতেন।