বায়'আত

৪০/২২. অধ্যায়ঃ

অঙ্গীকার প্রত্যাহার করা প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ، فَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَجَاءَ الْأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا وَتَنْصَعُ طِيبَهَا»

বর্ণনাকারী জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ)

জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বর্ণনা করেন। এক গ্রাম্য লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ইসলামের উপর অটল থাকার অঙ্গীকার করল। পরে সে মদীনায় জ্বরে আক্রান্ত হলে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার অঙ্গীকার প্রত্যাহার করুন। তিনি (ﷺ) তা অস্বীকার করলেন। কিন্তু সে আবার এসে বলল, আমার অঙ্গীকার প্রত্যাহার করুন। তিনি (ﷺ) এবারও তা অস্বীকার করলেন। এরপর গ্রাম্য লোকটি চলে গেল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : মদীনা কামারের হাপরের মতো, যে এর ময়লা দূর করে এবং পরিষ্কার অংশটুকু অবশিষ্ট রাখে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18