বায়'আত

৪০/২১. অধ্যায়ঃ

দাস-দাসীর থেকে অঙ্গীকার নেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: جَاءَ عَبْدٌ فَبَايَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْهِجْرَةِ، وَلَا يَشْعُرُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ عَبْدٌ، فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْنِيهِ» فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ، ثُمَّ لَمْ يُبَايِعْ أَحَدًا حَتَّى يَسْأَلَهُ: «أَعَبْدٌ هُوَ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

একজন গোলাম নবী (ﷺ)-এর নিকট এসে হিজরতের অঙ্গীকার করল। নবী (ﷺ) জানতেন না যে, সে একজন দাস। পরে যখন তার মালিক তাকে নিতে আসলো, তখন নবী (ﷺ) বললেন: তুমি একে আমার কাছে বেচে দাও। অতঃপর তিনি (ﷺ) তাকে দুটি কালো গোলামের বিনিময়ে কিনলেন। এরপর থেকে তিনি (ﷺ) ততক্ষণ পর্যন্ত কারো অঙ্গীকার নিতেন না যতক্ষণ না প্রশ্ন করতেন যে, সে গোলাম কি না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18