যুদ্ধলব্ধ মাল বণ্টন
৩৯/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُطَرِّفٍ قَالَ: سُئِلَ الشَّعْبِيُّ، عَنْ سَهْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفِيِّهِ، فَقَالَ: «أَمَّا سَهْمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَهْمِ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَّا سَهْمُ الصَّفِيِّ فَغُرَّةٌ تُخْتَارُ مِنْ أَيِّ شَيْءٍ شَاءَ»---[حكم الألباني] صحيح الإسناد مرسل
বর্ণনাকারী মুতাররিফ (রহঃ)
শা’বী (রাঃ)-এর নিকট নবী (ﷺ)-এর অংশ এবং তাঁর সফি (নেতার অংশ বা গনিমাত বণ্টনের আগেই নেয়া হয়) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: নবী (ﷺ)-এর অংশ তো ছিল একজন মুসলিমের যে অংশ তার সমান। আর সফির অংশ হিসেবে তাঁর যা ইচ্ছা তা নেওয়ার ইখতিয়ার ছিল।
মালে গনিমত বন্টনের আগে নিজের জন্য ইমাম যা বেছে নেন, তাকে সফী বলে।