যুদ্ধলব্ধ মাল বণ্টন

৩৯/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ قَالَ: سَأَلْتُ يَحْيَى بْنَ الْجَزَّارِ، عَنْ هَذِهِ الْآيَةِ: {وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ} [الأنفال: 41] قَالَ: قُلْتُ: كَمْ كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْخُمُسِ؟ قَالَ: «خُمُسُ الْخُمُسِ»---[حكم الألباني] صحيح الإسناد مرسل

বর্ণনাকারী মূসা ইব্‌ন আবু আয়েশা (রাঃ)

আমি ইয়াহিয়া ইবনু জাজ্জারকে জিজ্ঞেস করলাম: (وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ) "তোমরা জেনে রেখ যে, যা তোমরা যুদ্ধে লাভ কর তার এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য..."- (সূরা আল আনফাল ৮: ৪১); এ আয়াতে নবী (ﷺ)-এর জন্য খুমুসের অংশ কত ছিল? তিনি বলেন: খুমুসে রাসূলুল্লাহ (ﷺ)-এর অংশ ছিল পাঁচ ভাগের এক ভাগ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18