রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
৩৮/২৯. অধ্যায়ঃ
হত্যা হারাম
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ قَالَ: بَلَغَنِي أَنَّ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لَا أُلْفِيَنَّكُمْ بَعْدَ مَا أَرَى تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
বর্ণনাকারী জারীর ইব্ন আবদুল্লাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন: লোকেদেরকে চুপ করাও, এরপর বললেন: আমি যেন তোমাদেরকে আমার পরে কুফরীতে প্রত্যাবর্তিত অবস্থায় না পাই, (বিধায়) তোমরা একে অন্যের গর্দান উড়াতে থাকবে।