রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২৯. অধ্যায়ঃ

হত্যা হারাম

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ». قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «إِنَّهُ أَرَادَ قَتْلَ صَاحِبِهِ»

বর্ণনাকারী আবূ মূসা আশ’আরী (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন দুইজন মুসলিম তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একে অপরকে হত্যা করে, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী।এক ব্যক্তি বললেন: হে আল্লাহর রসূল (ﷺ)! হত্যাকারীর অবস্থা তো ঠিক আছে, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে?তিনি (ﷺ) বললেন: সেও তার প্রতিপক্ষকে হত্যা করার ইচ্ছা করেছিল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18