রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
৩৮/২৯. অধ্যায়ঃ
হত্যা হারাম
সুনানে নাসাঈ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَهُمَا فِي النَّارِ» مِثْلَهُ سَوَاءً
বর্ণনাকারী আবূ মুসা আশআরী (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যখন দুজন মুসলিম তাদের তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একে অপরকে হত্যা করে, তখন তারা উভয়ে জাহান্নামে যায়। অতঃপর আগের অনুরূপ।