রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২০. অধ্যায়ঃ

আহলে কিতাবী যাদুকরদের বর্ণনা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ ابْنِ حَيَّانَ يَعْنِي يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: " سَحَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنَ الْيَهُودِ، فَاشْتَكَى لِذَلِكَ أَيَّامًا، فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: إِنَّ رَجُلًا مِنَ الْيَهُودِ سَحَرَكَ، عَقَدَ لَكَ عُقَدًا فِي بِئْرِ كَذَا وَكَذَا، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَخْرَجُوهَا، فَجِيءَ بِهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَمَا ذَكَرَ ذَلِكَ لِذَلِكَ الْيَهُودِيِّ، وَلَا رَآهُ فِي وَجْهِهِ قَطُّ "

বর্ণনাকারী যায়দ ইব্‌ন আরকাম (রাঃ)

এক ইহুদি নাবী (ﷺ)-কে জাদু করেছিল, যে কারণে কয়েকদিন তিনি রোগাক্রান্ত ছিলেন। এরপর জিবরীল (আঃ) তাঁর কাছে এসে বললেন: ইহুদিদের একজন আপনার ওপর জাদু করেছে। গিঁট দিয়ে তা অমুক অমুক কূপের মধ্যে রেখেছে।তিনি (ﷺ) সেখানে লোক পাঠালেন, তারা তা বের করে আনল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে দাঁড়ালেন যেন তিনি বন্ধনমুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) ঐ ইহুদির নিকট এ বিষয়ে কোন জিজ্ঞাসাবাদ করলেন না, আর ঐ ইহুদি-ও কখনো তাঁর চেহারায় এর লক্ষণ দেখতে পেল না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18