রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১৭. অধ্যায়ঃ

এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ أَبِي دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ: سَمِعْتُ أَبَا نَصْرٍ يُحَدِّثُ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: أَتَيْتُ عَلَى أَبِي بَكْرٍ وَقَدْ أَغْلَظَ لِرَجُلٍ، فَرَدَّ عَلَيْهِ، فَقُلْتُ: أَلَا أَضْرِبُ عُنُقَهُ؟ فَانْتَهَرَنِي، فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ لِأَحَدٍ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَبُو نَصْرٍ حُمَيْدُ بْنُ هِلَالٍ وَرَوَاهُ عَنْهُ يُونُسُ بْنُ عُبَيْدٍ فَأَسْنَدَهُ»

বর্ণনাকারী আবূ বারযা (রাঃ)

আবু বকর (রাঃ)-এর নিকট গিয়ে দেখলাম তিনি এক ব্যক্তিকে ভর্ৎসনা করছেন। আর ঐ ব্যক্তিও তার কথার প্রতিউত্তর কঠোর ভাষায় দিচ্ছিল। আমি বললাম: আমি কি ঐ ব্যক্তির গর্দান উড়িয়ে দেব না? এতে তিনি আমাকে ধমক দিয়ে বললেন: এটা রাসূলুল্লাহ (ﷺ) ছাড়া আর কারো জন্য বৈধ নয়।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন: আবু নাসর হুমায়দ ইবনু হিলাল হতে ইউসুফ ইবনু উবায়দাহ নিজ সানাদে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18