রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১৭. অধ্যায়ঃ

এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى بْنِ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: تَغَيَّظَ أَبُو بَكْرٍ عَلَى رَجُلٍ، فَقَالَ: لَوْ أَمَرْتَنِي لَفَعَلْتُ؟ قَالَ: «أَمَا وَاللَّهِ مَا كَانَتْ لِبَشَرٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী আবূ বারযা (রাঃ)

আবু আওয়ানা (রহঃ) সুলাইমান (আমাশ) হতে, তিনি আমর ইবন মুররাহ হতে, তিনি আবুল বাখতারী হতে এবং তিনি আবু বারজাহ (রাঃ) হতে বর্ণনা করেন। আবু বকর (রাঃ) এক লোকের ওপর ক্রোধান্বিত হলেন, তখন আবু বারজাহ (রাঃ) বললেন: যদি আপনি আমাকে নির্দেশ দেন, তবে অবশ্যই আমি তাকে হত্যা করব। তখন তিনি বললেন : আল্লাহর শপথ! মুহাম্মদ (ﷺ) এর পর কোন মানুষের জন্য এটা প্রযোজ্য নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18