রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১৭. অধ্যায়ঃ

এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: تَغَيَّظَ أَبُو بَكْرٍ عَلَى رَجُلٍ، فَقُلْتُ: مَنْ هُوَ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ؟ قَالَ: «لِمَ؟» قُلْتُ: لِأَضْرِبَ عُنْقَهُ، إِنْ أَمَرْتَنِي بِذَلِكَ؟ قَالَ: «أَفَكُنْتَ فَاعِلًا؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: فَوَاللَّهِ لَأَذْهَبَ عِظَمُ كَلِمَتِيَ الَّتِي قُلْتُ غَضَبَهُ ثُمَّ قَالَ: «مَا كَانَ لِأَحَدٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী আবূ বারযা (রাঃ)

আবু মু'আবিয়া (রহঃ) আ'মাশ হতে, তিনি আমর ইবন মুররাহ হতে, তিনি সালিম ইবনু আবিল জা'দ হতে, তিনি আবু বারজাহ (রাঃ) হতে বর্ণনা করেন। একদিন আবু বকর (রাঃ) কারো ওপর ক্রোধান্বিত ছিলেন। আমি বললাম : হে আল্লাহর রাসূল (ﷺ)-এর খলীফা! কে সেই ব্যক্তি? তিনি বললেন: কেন? আমি বললাম: আমি তার গর্দান উড়িয়ে দেব, যদি আপনি আমাকে এ কাজ করার অনুমতি দেন। তিনি বললেন: তুমি কি সত্যই এমনটি করবে? আমি বললাম: হ্যাঁ।রাবী বলল: আল্লাহর শপথ! আমার কথার গুরুত্ব অনুধাবন করে তার রাগ দূর হয়ে গেল; অতঃপর তিনি বললেন: মুহাম্মাদ (ﷺ)-এর পর কারো জন্য এই মর্যাদা প্রযোজ্য নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18