রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১৫. অধ্যায়ঃ

মুরতাদের তাওবাহ্

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: فِي سُورَةِ النَّحْلِ: {مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ} [النحل: 106] إِلَى قَوْلِهِ {لَهُمْ عَذَابٌ عَظِيمٌ} [النحل: 106] فَنُسِخَ، وَاسْتَثْنَى مِنْ ذَلِكَ فَقَالَ: {ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِنْ بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ} [النحل: 110] «وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ الَّذِي كَانَ عَلَى مِصْرَ كَانَ يَكْتُبُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَزَلَّهُ الشَّيْطَانُ، فَلَحِقَ بِالْكُفَّارِ، فَأَمَرَ بِهِ أَنْ يُقْتَلَ يَوْمَ الْفَتْحِ، فَاسْتَجَارَ لَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ، فَأَجَارَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

সূরা আন নাহল-এর আয়াতঃ{مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ}“যারা ঈমান আনার পর কুফরি করে, তবে যাকে বাধ্য করা হয়েছে তার কথা ভিন্ন.... তাদের জন্য রয়েছে মহাশাস্তি”- (সূরা আন নাহল ১৬: ১০৬); মানসূখ করা হয়েছে। এদের মধ্যে কিছু লোককে বাদ দেয়া হয়েছে, যাদের কথা পরের আয়াতে উল্লেখ করা হয়েছে। {ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِنْ بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ}“যারা অত্যাচারিত হওয়ার পর হিজরত করে, অতঃপর জিহাদ করে এবং সবর করে, তোমার প্রতিপালক এসবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, অনুগ্রহকারী”- (সূরা আন নাহল ১৬: ১১০)।এ আয়াতটি আবদুল্লাহ ইবনু সাদ ইবনু আবু সারহ-এর সম্পর্কে নাজিল হয়, যিনি মিসরে রাসূলুল্লাহ (ﷺ)-এর লেখক ছিলেন। পরে তিনি শয়তানের ওয়াসওয়াসায় কাফিরদের সাথে একত্রিত হন। মক্কা বিজিত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে হত্যা করার নির্দেশ দেন। এ সময় উসমান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তার নিরাপত্তা চাইলে, তিনি তাকে নিরাপত্তা প্রদান করেন।

[১] ১৬: ১০৬ আয়াত। [২] ১৬: ১১০ আয়াত

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18