রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
৩৮/১৪. অধ্যায়ঃ
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ عَلِيًّا أُتِيَ بِنَاسٍ مِنَ الزُّطِّ يَعْبُدُونَ وَثَنًا فَأَحْرَقَهُمْ، قَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
আলি (রাঃ)-এর নিকট যুত পাহাড়ের কিছু ব্যক্তিকে উপস্থিত করা হল, যারা ছিল মূর্তিপূজক। তিনি তাদেরকে আগুনে পুড়িয়ে দিলেন।ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দীন বদল করে, তাকে হত্যা কর।